বিশেষ প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মেডিকেল চেকআপের জন্য এখন বিদেশে রয়েছেন। তিনি গতকাল শনিবার সন্ধ্যায় (স্থানীয় সময়) জার্মানির ফ্রাঙ্কফুর্টে পৌঁছেছেন।ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পৌঁছালে সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতিকে স্বাগত জানান জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ।
রাষ্ট্রপতি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন এবং ১ মে ফ্রাঙ্কফুর্ট থেকে লন্ডনে ফিরবেন।ফ্রাঙ্কফুর্টে রাষ্ট্রপতির সফরসঙ্গী প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীনকে উদ্ধৃত করে রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সেক্রেটারি এম আবুল কালাম আজাদ রাতে এ খবর জানান।এর আগে রাষ্ট্রপতি মুরফিল্ডস আই হসপিটালে এবং বুপা ক্রমওয়েল হসপিটালে মেডিকেল চেকআপ করানোর জন্য গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন।
রাষ্ট্রপতি আগামী ৪ মে দেশে ফিরবেন বলেআশা করা হচ্ছে।




