× Banner
সর্বশেষ
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর – তথ্যমন্ত্রী কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ পাইকগাছায় গোয়াল ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় আঁশফলের বাম্পার ফলন; বাজারে ব্যাপক চাহিদা

বিবেকহীন হয়ে পড়েছে নির্বাচন কমিশন

admin
হালনাগাদ: শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮

নির্বাচন কমিশন বিবেকহীন হয়ে পড়েছে। সিইসির সম্মান রক্ষার্থে তার পদত্যাগ করা উচিৎ। জনগণ ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন কমিশন পূনর্গঠন করবে। কে এম নুরুল হুদাদের মতো বিশস্ত সেবকদের কারণেই শেখ হাসিনা পরীক্ষিত স্বৈরতন্ত্র কায়েম করতে পেরেছেন। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জাতীয় নির্বাচনে অংশগ্রহন না করলে বিএনপি দলের নিবন্ধন ঝুঁকিতে পড়বে বলে প্রধান নির্বাচন কমিশন মন্তব্য করেছেনে।কিন্তু বিএনপির নিবন্ধন নিয়ে কোন ষড়যন্ত্র করলে অবৈধ সরকারের পাশাপাশি সিইসিকেও পতনের ঝুঁকিতে পড়তে হবে।

তিনি বলেন, এই কমিশনার কুমিল্লায় ডিসি থাকার সময় জনতার মঞ্চ তৈরি করেছিলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর করেছিলেন। বাকশালী সংস্কৃতির ব্যবহার করতে করতে সিইসি একজন যোগ্য বাকশাল শাসনের মুখপাত্র হয়ে গেছেন।

রিজভী বলেন, অবাধ সুষ্ঠূ নির্বাচন করা সিইসি তার কর্তব্য বলে মনে করেন না। আওয়ামী সরকারের প্রতি আনুগত্যই তার শেষ কথা। আর এজন্যই তিনি ভোটকেন্দ্রে বেশিক্ষণ সাংবাদিকদের থাকতে দিতে চান না।


এ ক্যটাগরির আরো খবর..