× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় পূজা উদ্‌যাপন

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

দেশের সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে আজ শারদীয় দুর্গোৎসবের শেষদিন ১৯ অক্টোবর শুক্রবার শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৯.৫৭ মিনিটের মধ্যে বিজয়া দশমির বিহিত পূজা, সকাল ৯.০০টায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রক্তদান কর্মসূচি অনুষ্ঠান উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। বিকেল ৩.৩০টায় ঢাকা মহানগরের অধিকাংশ পূজা মণ্ডপের ভক্তবৃন্দ তাদের প্রতিমা নিয়ে পলাশী মোড়ে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রায় যোগদেন। সেখান থেকে বিজয়ার শোভাযাত্রা বের হয়ে সন্ধ্যায় বুড়িগঙ্গার (ওয়াইজ ঘাট) বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জন দেয়া হয়।

কেন্দ্রীয় শোভাযাত্রা নেতৃত্বদেন নিমচন্দ্র ভৌমিক, স্বপন কুমার সাহা, কাজল দেবনাথ, জয়ন্ত সেন দীপু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন ম-ল, জে. এল. ভৌমিক, ডি. এন. চ্যাটার্জী, হীরেন্দ্রনাথ সমাজদার হীরু, বীরেশ চন্দ্র সাহা, জয়ন্ত কুমার দেব, অ্যাড. তাপস কুমার পাল, বাবুল দেবনাথ, নারায়ণ সাহা মনি, অ্যাড. শ্যামল কুমার রায়, রমেন মন্ডল, ড. তাপস চন্দ্র পাল, মিহির রঞ্জন হাওলাদার, বিপ্লব কুমার দে, ধ্রুব কুমার লস্কর, কিশোর কুমার বসু রায় চৌধুরী পিন্টু প্রমুখ।

শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমকে আন্তরিক অভিনন্দন।

৫ দিন ব্যাপী উদযাপিত এই দুুর্গোৎসব ঢাকা মহানগরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন হওয়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন ম-ল এক যুক্ত বিবৃতিতে দুর্গোৎসব উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি ঢাকাবাসী, স্বরাষ্ট্র মন্ত্রী, আইজিপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, র‌্যাব, ডিজিএফআই, এনএসআই, ডিবি, সি আই ডি সহ সকল স্তরের আইন শৃংখলা রক্ষায় কর্মকর্তা ও সদস্য, ঢাকা সিটি কর্পোরেশন, বিদ্যুৎ বিভাগ এবং ওয়াসাকেও আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

নেতৃবৃন্দ এবারের দুর্গোৎসব আয়োজনসহ পূজার অনুষ্ঠানমালার ধর্মীয় ভাবধারার বিভিন্ন দিকসমূহ গণমাধ্যমসমূহে বিশেষ প্রচার-প্রচারনায় জাতির সামনে তুলে ধরেন। শারদীয় দুর্গোৎসব বাঙ্গালীর সার্বজনীন জাতীয় উৎসব হিসেবে গণমাধ্যমসমূহে তুলে ধরায় বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার দিকটি ফুটে উঠেছে বলে নেতৃবৃন্দ মনে করেন। নেতৃবৃন্দ গণমাধ্যমের এ ধরনের ভূমিকার জন্য গণমাধ্যমকে এবং যারা এর সাথে যুক্ত তাঁদের সকলের প্রশংসাসহ আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’- আবহমানকাল ধরে বাংলাদেশের মানুষের এই সার্বজনীন বিশ্বাস এই উৎসবের মধ্যে দিয়ে যেমন প্রমাণিত হয়েছে তেমনি ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’- অসাম্প্রদায়িক মানুষের এই বিশ্বাসও প্রমাণিত হবে বলে আমরা আশাবাদি।


এ ক্যটাগরির আরো খবর..