× Banner
সর্বশেষ
মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর

বিপিএল ভাল লেগেছে সাঙ্গাকারার

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া প্রতিবেদক: বিপিএল খেলতে এসেছিলেন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা প্রথম বারের মত। ঢাকা ডায়নামাইটস ব্যক্তিগতভাবে যোগাযোগ করে সাঙ্গাকারাকে নিজেদের দলে নেয়।

শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়কের কাঁধে ঢাকার অধিনায়কের দায়িত্বও তুলে দেয় ফ্রেঞ্চাইজি। বিপিএলে খেলার জন্যে বেশ অধীর আগ্রহে ছিলেন সাঙ্গাকারা। দলকে বিপিএলের ফাইনালে তুলতে পারেননি সাঙ্গাকারা। তাতে আক্ষেপ আছে। কিন্তু নিজের পছন্দের তালিকায় বিপিএলকে গেঁথে নিয়েছেন শ্রীলঙ্কান গ্রেট।

শনিবার নিজেদের এলিমিনেটর ম্যাচে বরিশাল বুলসের কাছে ১৮ রানে পরাজয়ের পর পুরস্কার বিতরণীতে সাঙ্গাকারা বলেন, ‘এটা দুর্দান্ত এক টুর্নামেন্ট। ফ্রেঞ্চাইজি হিসেবে ঢাকা ডায়নামাইটস ছিল অসাধারণ। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তারা।’

দলকে শিরোপার স্বাদ দিতে না পারলেও সাঙ্গাকারা ছিলেন উজ্জ্বল। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ১০ ম্যাচে ৩৪৯ রান এসেছে তার ব্যাট থেকে। গড় রান ৩৮.৭৭। সর্বোচ্চ রান ৭৫।

দলের সতীর্থ হিসেবে সাঙ্গাকারা পেয়েছিলেন আইকন নাসির হোসেন ও বিস্ময়কর মুস্তাফিজুর রহমানকে। দুজনকেই বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ সম্পদ বলছেন সাঙ্গাকারা।


এ ক্যটাগরির আরো খবর..