× Banner
সর্বশেষ
জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

নিউজ ডেস্ক

বিনামূল্যে টুইটার ব্যবহার করার দিন এবার শেষ হতে চলেছে

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৪ মে, ২০২২
বিনামূল্যে টুইটার ব্যবহার

বিনামূল্যে টুইটার ব্যবহার করার দিন এবার শেষ হতে চলেছে। এখন থেকে সরকার এবং সরকার অধিকৃত সংস্থার পাশাপাশি বাণিজ্যিক সংস্থার টুইটার হ্যান্ডেল ব্যবহারকারীদের কাছে থেকে টাকা নেবে এই সংস্থা। যদিও, এই টাকার পরিমাণ খুব একটা বেশি হবে না বলেও জানা গিয়েছে।

সাধারণ ব্যবহারকারীদের জন্য অবশ্য এই মাইক্রোব্লগিং সাইট ব্যবহার করার জন্য কোনোরকম খরচ করতে হবে না। অর্থাৎ তাঁরা পূর্বের মতই বিনামূল্যে ব্যবহার করতে পারবেন টুইটার। এমনকি, এই সংক্রান্ত তথ্য টুইট করে সামনে এনেছেন বর্তমানে সংস্থার মালিক স্বয়ং ইলন মাস্ক।

এই প্রসঙ্গে বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের ইলন মাস্ক টুইটে লেখেন যে, “সাধারণ মানুষের জন্য টুইটার সব সময়ই বিনামূল্যে পরিষেবা দিয়ে আসবে। যদিও, সরকার, সরকার অধিকৃত সংস্থা এবং বাণিজ্যিক সংস্থার ব্যবহারকারীদের জন্য টুইটার ব্যবহার করতে অল্প খরচ বহন করতে হতে পারে।

শুধু তাই নয়, সংস্থার কার্যপ্রণালীতে বদল আনতে, টুইটারের সিইও পরাগ অগ্রবাল এবং আইনি প্রধান বিজয়া গাড্ডেকে ইলন মাস্ক তাঁদের পদ থেকে সরাতে পারেন বলেও জল্পনা শুরু হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, টুইটারের কার্যপ্রণালী নিয়ে বরাবরই একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছিলেন ইলন মাস্ক। পাশাপাশি, টুইটারে মানুষের বাক্‌স্বাধীনতা যথেষ্টভাবে গুরুত্ব পাচ্ছে না বলেও বারংবার দাবি করেন তিনি। যদিও, এর কারণ হিসেবে এই মাইক্রোব্লগিং সাইটের একাধিক মালিকানা থাকাকেই দায়ী করেছিলেন তিনি। যদিও, বর্তমানে টুইটারের সম্পূর্ণ মালিকানা রয়েছে ইলনের কাছে।

এদিকে, টুইটারের একক মালিকানা পাওয়ার পর থেকেই বিশেষজ্ঞরা মনে করেছিলেন যে, এবার টুইটারের কার্যপ্রণালীতে বদল আনতে পারেন ইলন মাস্ক। এমনকি, ইলন নিজেও টুইটারকে আরও উন্নত উপায়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছিলেন।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল সোমবার রাতে ৪,৪০০ কোটি ডলার এর বিনিময়ে মাইক্রোব্লগিং সাইট টুইটার কিনে নেন বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের ইলন মাস্ক।


এ ক্যটাগরির আরো খবর..