× Banner
সর্বশেষ
পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

করোনা রোধে ৪ থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলাচলে বিধিনিষেধ অব্যাহত

Kishori
হালনাগাদ: সোমবার, ৩ আগস্ট, ২০২০
বিধিনিষেধ অব্যাহত

মহামারী করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় দেশে জনসাধারণের চলাচলে বিধিনিষেধ ৩ আগস্ট পর্যন্ত বলবৎ ছিল। ৪ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২০ পর্যন্ত চলাচলে নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে এবং সাপ্তাহিক ছুটি এ নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত থাকবে।

আজ সোমবার (৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক স্মারকে বিষয়টি জানানো হয়। এতে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ ১০টি নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ৪ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২০ পর্যন্ত চলাচলে নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে এবং সাপ্তাহিক ছুটি এ নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত থাকবে। অফিস আদেশে বলা হয়, রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, জরুরি পরিষেবা, ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) ব্যতীত বাসস্থানের বাইরে আসা যাবে না।

সব ধরনের সভা-সমাবেশ, জমায়েত, ধর্মীয়-সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে। তবে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে মসজিদ কিংবা উপাসনালয়ে ধর্মীয় কার্যাবলি পালন করা যাবে।

এ ছাড়া সরকারি-বেসরকারি অফিস স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। অসুস্থ, স্বাস্থ্যঝুঁকিপূর্ণ কর্মকর্তা-কর্মচারীদের অফিসে যাওয়া থেকে বিরত থাকতে অফিস আদেশে জানানো হয়েছে।

বাসস্থানের বাইরে সবসময় মাস্ক পরতে হবে এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানতে হবে। পাশাপাশি হাটবাজার, দোকান ইত্যাদিতে বাড়তি সতর্কতা থাকতে হবে এবং রাত ৮টার মধ্যে এগুলো বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..