× Banner
সর্বশেষ
দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী

বিদেশি হত্যা গভীর ষড়যন্ত্র

admin
হালনাগাদ: সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তিকে ম্লান করার জন্যই বিদেশি নাগরিকদের হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ড শুধু জঙ্গিগোষ্ঠীর কাজ নয়। গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু প্রজম্ম লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক ও বঙ্গবন্ধু প্রজম্ম লীগের উপদেষ্টা এম এ করিম। হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু একজন সফল সরকার প্রধানই নন, তিনি একজন বিজ্ঞানমনস্ক মানুষ। তিনি বলেন, সেজন্যই জাতির পিতার কন্যার পক্ষে এত বিরল অর্জন সম্ভব হয়েছে। কেননা তিনি শুধু কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মধ্যে সীমাবদ্ধ না থেকে যেকোন সমস্যার বিজ্ঞানভিত্তিক সমাধানের ব্যবস্থা গ্রহণ করেছেন। হাছান মাহমুদ বলেন, দেশ যখন অদম্য গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যারা দেশের স্বাধীনতা চায়নি তাদের নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে।


এ ক্যটাগরির আরো খবর..