× Banner
সর্বশেষ
হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত বাংলাদেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন একটি দল – এমপি খোকন তালুকদার  জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা

বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ মার্চ, ২০২০
বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ মরণঘাতী করোনা সংক্রমণ রোধে বেনাপোল স্থলবন্দর দিয়ে কোনো ভারতীয় বা অন্য বিদেশিদের বাংলাদেশ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
রোববার (২২ মার্চ) দুপুরে বিষয়টি বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আদেশে রোববার থেকেই এই নির্দেশনা কার্যকর হয়েছে বেনাপোল বন্দরে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মহাসিন জানান, একটি নির্দেশনা তারা পেয়েছেন। সেখানে বলা হয়েছে এখন থেকে ভারত হতে কোনো বিদেশি নাগরিক বাংলাদেশে প্রবেশ করবে না। তবে বাংলাদেশি যারা ভারতে আছেন বা যে সকল ভারতীয়রা বাংলাদেশে এসেছিলেন তাদের ফিরতে বাঁধা নেই।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতসহ করোনাভাইরাসে বর্তমানে বিশ্বের ২শ’র মত দেশে ছড়িয়ে পড়েছে। সংক্রমণ এড়াতে ভারত সরকার গত ১৩ মার্চ বিকাল ৫টা থেকে ভারতীয় ভিসায় সাধারণ বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। পরবর্তীতে ১৫ মার্চ দুই দেশের মধ্যে বাস, রেল ও বিমান চলাচলও বন্ধ করে।


এ ক্যটাগরির আরো খবর..