× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

বিদায়ী অর্থবছরে দেশে জিডিপির প্রবৃদ্ধি রেকর্ড পরিমান অর্জিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮

সদ্য শেষ হওয়া ২০১৭-১৮ অর্থবছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধিতে রেকর্ড হয়েছে। চূড়ান্ত হিসেবে আলোচ্য বছরে প্রবৃদ্ধি হয়েছে ৮ শতাংশের কাছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, বিদায়ী অর্থবছরে দেশে জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ। যা প্রাথমিক হিসেবে ছিল ৭ দশমিক ৬৫ শতাংশ।

পুরো এক বছরের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে বিবিএস।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে এই চূড়ান্ত হিসাব উপস্থাপন করা হয়।

বৈঠকে জানানো হয়, জিডিপির এই প্রবৃদ্ধি অর্জন গত অর্থবছরের বাজেটে নেয়া লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ শতাংশের চেয়েও বেশি। সেই সঙ্গে বেড়েছে মাথাপিছু আয়।

এর আগে গত ৬ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত হিসেবে জিডিপি প্রবৃদ্ধি বাড়ার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সেটি যে ৮ শতাংশের কাছাকাছি যাবে, সেই আভাসও দিয়ে রেখেছিলেন তিনি। অবশেষে পরিকল্পনামন্ত্রীর আভাসই সত্যি হলো।


এ ক্যটাগরির আরো খবর..