× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

বিতরণের আগেই প্রাথমিকের প্রায় ছয় লাখ মানহীন বই বাতিল

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
বিতরণের আগেই প্রাথমিকের প্রায় ছয় লাখ মানহীন বই বাতিল

বিতরণের আগেই প্রাথমিকের প্রায় ছয় লাখ মানহীন বই বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এনসিটিবি বলছে, ছাপা বইগুলোতে প্রতি বছরই কিছু ত্রুটি বের হয়। প্রেসগুলো তা সংশোধন করে ফের ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা নেয় না। তবে শিক্ষাবিদরা বলছেন, স্পর্শকাতর এমন বিষয়ে ব্যবস্থা না নিলে প্রেস মালিকরা শোধরাবেন না।

নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের চার কোটি ১৬ লাখ ৫৫ হাজার ২২৬ জন শিক্ষার্থীর জন্য মোট ৩৪ কোটি ৩৬ লাখ ৬২ হাজার ৩৯৪টি বই ছাপছে এনসিটিবি। এর মধ্যে মাধ্যমিকের বই প্রায় ২৪ কোটি ১১ লাখ। এবার প্রাক্কলিত দরের চেয়ে ৩৭ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত কম দর দিয়ে কাজ নিয়েছিলেন প্রেস মালিকরা।

বগুড়ার ‘মা সিস্টেম কম্পিউটার্স প্রিন্টার্স অ্যান্ড প্যাকেজিং’ নামে একটি প্রতিষ্ঠান এবার ৩০ লাখ ২২ হাজার ১৭৪টি বই ছাপার কাজ পেয়েছে। কিন্তু ছাপার মান যাচাইয়ে সরকার নিযুক্ত প্রতিষ্ঠান ‘ইনডিপেনডেন্ট ইন্সপেকশন সার্ভিসেস’ যাচাই করলে ঘটে বিপত্তি। নিম্নমানের কাগজ দিয়ে ছাপায় প্রেসটির প্রায় সাড়ে তিন লাখ বই বাতিল করা হয়। একই কারণে আরেকটি প্রতিষ্ঠানের দুই লাখ ৬৩ হাজার বই বাতিল করা হয়েছে। এছাড়া নোয়াখালীর চৌমুহনীর ‘অগ্রণী প্রিন্টিং প্রেস’ এবার কেবল মাধ্যমিক স্তরেই প্রায় ৭৮ লাখ বই ছাপার কাজ পেয়েছে। প্রতিষ্ঠানটি নিম্নমানের কাগজ দিয়ে বই ছাপায় ১২০ মেট্রিক টন কাগজ বাতিল করেছে এনসিটিবি। এভাবে মোট অপচয় হয়েছে প্রায় তিন হাজার মেট্রিক টন কাগজ।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, প্রিন্ট ও কাগজের মান খারাপ থাকলে সেসব বই আমরা বাতিল করে দেই। এ রকম সমস্যা প্রতিবছর থাকে। তখন তাদের আমরা এসব ঠিক করে দিতে বলি। যদি বই দিতে দেরি হয়, তখন তাদের জরিমানা করা হয়।

ব্যবসায়ীদের বেশির ভাগই কম খরচে বেশি লাভ করতে চান। মান যাচাইয়ের কাজটিও উন্নত হয়নি। এনসিটিবির সামর্থ্য বাড়িয়ে এই সমস্যার অনেকটা সমাধান সম্ভব বলে মনে করেন শিক্ষাবিদ তৌহিদুল হক।

তিনি বলেন, তাদের যদি ভুল শিক্ষা দিয়ে বড় করা হয় কিংবা ভুল বার্তা দিয়ে বড় করি তাহলে তার নেতৃত্বের জায়গাটিও পক্ষপাতিত্ব হবে এবং ভুলভাবে নেতৃত্বের জায়গাটি তার মাঝে গড়ে উঠবে। আমরা এসবের সমাধান চাই।

বিষয়টি নিয়ে বারবার যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..