রুবেল রানাঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান প্রকৌশলী ড. শাহজাহান মাহমুদ (শাহ মাহমুদ) অফিসে জয়েন করবেন আগামী রোববার। এর আগে বিটিআরসির চুক্তিভিত্তিক চেয়ারম্যান সুনীল কান্তি বোস টানা ৩ বছর দায়িত্ব পালন শেষ করে ২১ অক্টোবর বিদায় নিয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শাহজাহান মাহমুদকে নিয়োগের আদেশে বলা হয়, অন্য সব প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১১ মে, ২০১৮ সাল পর্যন্ত তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হল।
প্রকৌশলী শাহজাহান মাহমুদ যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের উপদেষ্টা এবং ওয়াশিংটন ডিসি আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ছিলেন। পড়াশোনা শেষ করে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন। পরে যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে আশ্রয় গ্রহণ করেন। এক সময়ের এই সরকারি কর্মকর্তা বর্তমানে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা।
শাহজাহান মাহমুদের জন্মস্থান বাংলাদেশের রংপুরে। প্রসঙ্গত, ২০০২ সালে বিটিআরসি গঠনের পর প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান সাবেক সচিব সৈয়দ মার্গুব মোরশেদ। তার মেয়াদ শেষে আরেক সাবেক সচিব ওমর ফারুক বিটিআরসির চেয়ারম্যান নিযুক্ত হন। এর পর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিটিআরসির চেয়ারম্যান হন মেজর জেনারেল (অব.) মঞ্জুরুল আলম। তার মেয়াদ শেষে এ দায়িত্বে নিযুক্ত হন মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ। ২০০৯ সালে দায়িত্ব নেয়া জিয়া আহমেদ প্রথম দফায় তিন বছর মেয়াদ শেষে ২০১২ সালের ফেব্রুয়ারিতে আরো এক বছরের জন্য নিয়োগ পান। তবে মেয়াদ শেষের আগেই ২০১২ সালের ১০ সেপ্টেম্বর জিয়া আহমেদের মৃত্যুতে বিটিআরসির চেয়ারম্যানের পদ শূন্য হয়। জিয়া আহমেদের মৃত্যু পরবর্তী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন কমিশনের ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ।
২০১২ সালের ২৪ সেপ্টেম্বর ৩ বছরের চুক্তিতে এ পদে নিয়োগ পান সুনীল কান্তি বোস। সর্বশেষ গত আগস্টে বাংলাদেশ টেলিযোগাযোগ (নিয়ন্ত্রন) আইন ২০০১ এর ৯ (১) ধারা অনুযায়ী সরকার