জলিল,বিশেষ প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে বেনাপোলস্থ চট্টগ্রাম বিভাগীয় সমিতির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টার সময় বেনাপোল মাহবুবা হক হাফেজী খানায় এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
বেনাপোল চট্টগ্রাম বিভাগীয় সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন মজুমদারের সভাপতিত্বে ও মাহবুবুর রহমানের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার উত্তম কুমার চাকমা।
এসময় অারও বক্তব্য রাখেন, বন্দর প্রেসক্লাব, বেনাপোলের সহ-সভাপতি আলহাজ্ব এইচ এম আবুল বাশার, সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় সমিতির সহ-দপ্তর সম্পাদক উজ্জ্বল কুমার পাল, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম।
উক্ত অনুষ্ঠানে মাহবুবা হক এতিম খানার হাফেজ খলিলুর রহমান, বেনাপোল বন্দর প্রেসক্লাব এর সকল সাংবাদিক সহ কাস্টমস রাজস্ব কর্মকর্তা আলমগীর হোসেন সহ চট্টগ্রাম বিভাগীয় বেনাপোলস্থ সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ক্যটাগরির আরো খবর..