× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

আশাশুনিতে বিজ্ঞান মেলা উদ্বোধন

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা ঃ আশাশুনিতে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়েছে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে মেলার শুভ সুচনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।

উপজেলা শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান।

অনুষ্ঠানে “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” বিষয়ের উপর আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ। আলোচনা সভা শেষে অতিথিবর্গ মেলা উপলক্ষে উপজেলার বিভিন্ন দপ্তর ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপিত স্টল সমুহ ঘুরে ঘুরে দেখেন। মেলা বুধবার বিকাল পর্যন্ত চলবে।


এ ক্যটাগরির আরো খবর..