× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

বিজেপি বাংলার সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে তৃণমূলের মামলা

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ জুলাই, ২০১৯

২১ শে জুলাই তৃণমূলের শহিদ দিবস। তার আগে বিজেপি শিবিরও প্রচেষ্টাতে কোনো খামতি রাখছে না। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যে উস্কানিমূলক ইঙ্গিত দেখে ফের এফআইআর দায়ের হল তৃণমূলের তরফে। দিলীপ ঘোষের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য।

দিলীপ ঘোষের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ করেছেন এই তৃণমূল নেত্রী। দলের এক অনুষ্ঠানে বাঁকুড়ার ওন্দায় উপস্থিত কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আগামিকাল এখান থেকে কলকাতায় যারা যাবে তাদের আটকানো হবে। ওই দলের নেতাদের বাস আগে ঘিরে ধরবেন। প্রথমে টাকা ফেরত, তারপর কলকাতার সার্কাস।”

তাঁর করা মন্তব্যে উস্কানি আছে বলে অভিযোগ তৃণমূলের। এদিনই রাতে হেয়ার স্ট্রিট থানায় দিলীপের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন চন্দ্রিমা ভট্টাচার্য।


এ ক্যটাগরির আরো খবর..