× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি জাপানি বিনিয়োগকারীদের ৩০০ কোটির আঞ্চলিক বাজারে প্রবেশের আহ্বান ববি হাজ্জাজের ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

বিজেএমসি একদম বন্ধ করে দেয়া উচিত – অর্থমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ৭ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজিএমসি) এর কোনো কাজ নেই। সংস্থাটিকে অনেক টাকা দেয়া হয়েছে। তারা যেভাবে কাজ করছে তাতে পাটের উন্নয়ন হবে না। অব্যবস্থাপনার দায়ে বিজিএমসিকে বন্ধ করে দেয়া উচিত। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সচিবালয়ে বুধবার সকালে অর্থমন্ত্রীর নিজ দপ্তরে মন্ত্রণালয়ের অর্থ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি প্রকাশিত ‘প্রয়াস’ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থ মন্ত্রণালয়ের কারণে পাট শিল্প এগিয়ে যাচ্ছে না, গেলো সোমবার বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয়ের কারণে পাটশিল্প এগিয়ে যাচ্ছে না, এটা তার ব্যক্তিগত মতামত। তবে পাট টিকিয়ে রাখতে হলে বিজিএমসিকে বিলুপ্ত করে দিতে হবে।

অর্থমন্ত্রী বলেন, বিজেএমসি একদম বন্ধ করে দেয়া উচিত। ইট শুড নট হ্যাভ এনি এক্সিসটেন্স। মন্ত্রণালয়ে সমন্বয়ের একটা সেল থাকবে, তারাই সব দেখবে। আমি তাদের অফিসিয়ালি বলেছি। তারা বিজেএমসির খপ্পরে পড়েছে। বিজেএমসি বহাল তবিয়তে রয়েছে।

তিনি বলেন, এ প্রক্রিয়ায় ওল্ড বিজেএমসির এক্সিসটেন্সের কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। আমি বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে বলেছি বিজেএমসির কোনো জায়গা নেই এই নতুন ব্যবস্থায়। নতুন ব্যবস্থায় আমরা বলছি সরকারি বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) হবে। সেখানে বিজেএমসি ইট শুড বি অ্যাবুলিশ (বিলুপ্ত করা)।


এ ক্যটাগরির আরো খবর..