× Banner
সর্বশেষ
বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার; ৬৪টি মামলা দায়ের, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট বাজার নিয়ন্ত্রনে বেনাপোল বন্দরে কাঁচা মরিচের প্রথম চালান ঢুকলো

বিজিএমইএ-বিকেএমইএর সব কারখানার বেতন-বোনাস পরিশোধ!

admin
হালনাগাদ: শনিবার, ২৪ জুন, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত সব পোশাক কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে বলে দাবি করেছেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান।

আজ শনিবার সকালে বিজিএমইএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সিদ্দিকুর রহমান বলেন, ‘হান্ড্রেড পারসেন্ট ফ্যাক্টরিতে বেতন-ভাতা এবং এই মাসে কোনো কোনো ক্ষেত্রবিশেষে অর্ধেক অথবা ২০ দিনের বেতনও দেওয়া হয়েছে। ৩৫টার মতো ফ্যাক্টরিতে ছোটখাটো সমস্যা দেখা দিয়েছিল, আমরা সেগুলো সমাধান করতে পেরেছি।’

শিল্পমালিকরা যাতে ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করে সে বিষয়ে আগে থেকেই নির্দেশনা দেওয়া হয়েছিল বলে জানান বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, এ কারণে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত কারখানাগুলো মে মাস পর্যন্ত বেতন এবং ঈদের বোনাস পরিশোধ করেছে। এ ছাড়া প্রায় ১০০টি প্রতিষ্ঠান চলতি মাসের বেতনও পরিশোধ করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..