× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বেনাপোল পাটবাড়ি আশ্রম পরিদর্শন করলেন বিচারপতি কৃষ্ণা দেবনাথ 

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃতিন শতাব্দি দেখা পৃথিবীর সবথেকে বয়স্ক মানুষের সাথে বেনাপোল পাটবাড়ি শ্রী শ্রী হরিদাস ঠাকুরের আশ্রমে ছুটে  আসেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি শ্রীমতি কৃষ্ণা দেবনাথ। সাথে তিনি আশ্রমের সকল নিদার্শন পরিদর্শন করেন।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার সময় তিনি ভারত থেকে আসা শিবানন্দ বাবাজী গুরু মহাশয়ের সাথে সাক্ষাত করেন। এ সময় যশোর জেলা পরিষদের পক্ষ থেকে বিচারপতির সাথে ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল।
বিচারপতি কৃষ্ণা দেবনাথ পাটবাড়ি আশ্রমে প্রবেশ করলে তাকে ফুলেল শুভেচ্ছা  জানান  আশ্রমের সভাপতি শ্রী তাপস বিশ্বাস, যুগ্ম সাধারন সম্পাদক সুকুমার দেবনাথ, আশ্রম কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য শ্রী গৌতম রায়, উজ্জল বিশ্বাস, বাবুলাল বিশ্বাস, শ্যামল দাস, শেখরদাস, সুমন দেবনাথ। বিচারপতি কৃষ্ণা দেবনাথের এই সংক্ষিপ্ত সফর অনুষ্টানের সংক্ষিপ্ত সমাবেশে  আরো উপস্থিত ছিলেন আশ্রম কমিটির সাংগঠনিক সম্পাদক জয়দেব সিংহ, ধর্ম বিষয়ক সম্পাদক নির্মল হাজরা, যুব পরিষদের তন্ময় দেবনাথ অনু প্রমুখ।
এ সময় তিনি আশ্রমের সকল স্থাপনা ঘুরে দেখে সংক্ষিপ্ত সমাবেশে বলেন, এরকম একটি আশ্রম যশোর জেলার সীমান্তে বেনাপোল আছে এটা জানা ছিল না। তিনি ঠাকুরের মিউজিয়ম দেখে উচ্ছাস প্রকাশ করে বলেন আমি প্রান ভরে আজকের সকালটি উপভোগ করলাম। তিনি এই আশ্রমের শ্রী বৃদ্ধি করতে তার সাধ্যমত কাজ করার জন্য ও অঙ্গীকার করেন।


এ ক্যটাগরির আরো খবর..