× Banner
সর্বশেষ
মাদারীপুরে মানবপাচারচক্রের সক্রিয় সদস্য ১৫ মামলার আসামি জুলহাস গ্রেফতার শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ মিনি ট্রাক আটক ‎পাইকগাছায় অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত  ‎পাইকগাছায় মাংস রান্না করতেই রং সবুজ, পানি কালো আবাসন খাতে অনিয়ম বন্ধে সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে সরকার – প্রধানমন্ত্রী দেশে হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের, মৃত্যু ছাড়াল ৮০০ ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও মালদ্বীপের অঙ্গীকার জাপানি প্রযুক্তি খাতে বাংলাদেশি দক্ষ জনশক্তি সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসে AI-ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই – মির্জা ফখরুল

বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর সঙ্গে নিশা দেশাইয়ের বৈঠক

admin
হালনাগাদ: সোমবার, ১১ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন।

আজ সোমবার বিকেল ৫টায় গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নিশা দেশাইয়ের বিকেল ৩টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এ ছাড়া রাতে কূটনীতিকদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন নিশা দেশাই।

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ১ জুলাইয়ের জঙ্গি হামলাপরবর্তী পরিস্থিতিতে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনার জন্য দুই দিনের সফরে নিশা দেশাই রোববার সকালে ঢাকায় আসেন। এরপর তিনি পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের বলেন, সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশকে কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। তবে এই সহায়তা কীভাবে তারা দেবে বা বাংলাদেশ তা কীভাবে নেবে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

তবে এ বিষয়ে আজ সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিশার আলোচনা হওয়ার কথা রয়েছে বলে রোববার জানিয়েছিলেন পররাষ্ট্র সচিব।

এদিকে আজ সকালে গুলশানের হামলাস্থল পরিদর্শন করেন নিশা দেশাই। পরে তিনি সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট এবং ডিএমপির গুলশান ডিপ্লোম্যাটিক জোনের উপকমিশনার (ডিসি) মো. জসিমউদ্দিন উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টার দিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটের গুলশানের বাসভবনে নিশা দেশাই বিসওয়াল অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন।


এ ক্যটাগরির আরো খবর..