× Banner
সর্বশেষ
প্রবাসীদের কষ্টার্জিত আয় বৈধ পথে আনতে আরো প্রণোদনা দেওয়া যেতে পারে -তথ্যমন্ত্রী আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব -পার্বত্য মন্ত্রী সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী আজ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি ঘোষণা দেহ রাখলেন ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে সড়ক ও সেতু মন্ত্রী’র সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী

পিআইডি

বিএসসি’র ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
বিএসসি’র নগদ লভ্যাংশ ঘোষণা

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ২০২১-২২ অর্থবছরে নিট লাভ করেছে ২২৫ কোটি ৮১ লাখ টাকা এবং শেয়ারহোল্ডারদের জন্য শতকরা ২০ ভাগ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বিএসসি ২০২০-২১ অর্থবছরে নিট লাভ করেছিল ৭২ কোটি ৩ লাখ টাকা। বিএসসি ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন মাসে নিট লাভ করেছে ৬০ কোটি ৬৯ লাখ টাকা। ২০২১-২২ অর্থবছরের প্রথম তিন মাসে নিট লাভ করেছিল ৬৬ কোটি ২৫ লাখ টাকা।

আজ ঢাকায় বিএসসি টাওয়ারে অনুষ্ঠিত বিএসসির পরিচালনা পর্ষদের ৩১৪ তম বৈঠকে এসব তথ্য জানানো হয়।
নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বিএসসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খালিদ মাহ্মুদ চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে পরিচালনা পর্ষদের সদস্য নৌপরিবহন সচিব মোঃ মোস্তফা কামাল, স্বতন্ত্র পরিচালক প্রফেসর এম শাহজাহান মিনা, স্বতন্ত্র পরিচালক ড. মোঃ আবদুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবদুর রহমান খান, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর এস এম মনিরুজ্জান, বিএসসির নির্বাহী পরিচালক (বাণিজ্য) ড. পীযূষ দত্ত ও বিএসসির নির্বাহী পরিচালক (প্রযুক্তি) মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, চীন সরকারের সহায়তায় বিএসসি চীন থেকে চারটি নতুন জাহাজ সংগ্রহ করবে। এর মধ্য দু’টি ক্রুড ওয়েল ট্যাংকার; যার প্রতিটির ধারণক্ষমতা এক লাখ ডেড ওয়েট টন। দু'টি ৮০ হাজার টন (প্রতিটি) ধারণক্ষমতা সম্পন্ন বাল্ক ক্যারিয়ার। এজন্য ব্যয় হবে ২৪১ দশমিক ৯২ মিলিয়ন ইউএস ডলার।

দু’টি ক্রুড ওয়েল মাদার ট্যাংকারের ব্যয় ধরা হয়েছে ১৫১ দশমিক ৯৬ মিলিয়ন ইউএস ডলার। দু’টি মাদার বাল্ক ক্যারিয়ার সংগ্রহে ব্যয় হবে ৮৯ দশমিক ৯৬ মিলিয়ন ইউএস ডলার।


এ ক্যটাগরির আরো খবর..