× Banner
সর্বশেষ
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী ছয় মাসের মধ্যে সারা দেশে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হবে -আইনমন্ত্রী ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ভুয়া প্রচার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার  ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নিজস্ব প্রতিবেদক

বিএনপি সারাদেশে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে – প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

ACP
হালনাগাদ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
বিএনপি সারাদেশে ব্যাপক ত্রাণ
বিএনপি সারাদেশে ব্যাপক ত্রাণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বন্যা-দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার যেমন রয়েছে, তেমনি দল হিসেবে বিএনপিও সারাদেশে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। সরকারের পাশাপাশি বিএনপি প্রায় সমান্তরালভাবে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করেছে।

রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমাদের প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সবসময় সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগণের পাশে ছিলেন এবং এখনো আছেন। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার মানুষের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে।

তিনি বলেন, বন্যা শুরু হওয়ার প্রথম দিনেই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে তিন পার্বত্য জেলার জন্য ১ হাজার ৩০০ মেট্রিক টন করে খাদ্যশস্য এবং প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে প্রতিটি জেলার জেলা প্রশাসকের কাছে ২০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় থেকে ধারাবাহিকভাবে সহায়তা পৌঁছানো হচ্ছে।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন এবং পাহাড়ি-বাঙালিসহ সকল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশের হারানো ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধার করে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে তিন পার্বত্য জেলাকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চলে পরিণত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন জাতীয় সংকট দৃঢ়তার সঙ্গে সফলভাবে মোকাবিলা করে আসছে। পার্বত্য চট্টগ্রামের নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে দ্রুত পার্বত্য জেলা পরিষদ গঠন করা হবে।

তিনি বলেন, সতেরো বছরের জমে থাকা সমস্যা এক-দুই মাসে দূর করা সম্ভব নয়। এটি একটি চলমান প্রক্রিয়া। যারা দেশকে ভালোবাসে, জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং দেশের কল্যাণে কাজ করতে চায়, তাদের সমন্বয়ে দ্রুত সবকিছু পুনর্গঠন করা হবে।

পরে প্রতিমন্ত্রী মহালছড়ির যতীন্দ্র নাথ কারবারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত আরও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতসহ জেলা বিএনপির নেতাকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..