× Banner
সর্বশেষ
অভিন্ন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই -তথ্যমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি – তথ্যমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের

পিআইডি

বিএনপি যতই আন্দোলন করুক, তত্ত্বাবধায়ক সরকার আর ফেরার নেই -আইনমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
তত্ত্বাবধায়ক সরকার আর ফেরার নেই

জনগণ আইনের শাসনে বিশ্বাসী। তারা সর্বোচ্চ আদালতকে সম্মান করে। সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছেন। তাই বিএনপি যতই আন্দোলন করুক, রাজনীতি করুক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফেরার নেই। বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নৌপরিবহন দিবস উপলক্ষে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আরেক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, বাংলাদেশে আরও কিছুদিন থাকার পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বুঝতে পারবেন এদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে।

আইনমন্ত্রী আনিসুল হক বলছেন, আন্তর্জাতিক নৌ-বাণিজ্য ও জাহাজ চলাচল সংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিক আইন কানুন সমূহ পরিপূর্ণভাবে পরিপালনের মাধ্যমে জাহাজ থেকে নির্গত কার্বন নিঃসরণ কমানো সম্ভব। এজন্য আমাদের সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ তামিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..