× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

বিএনপি প্রার্থীর গণসংযোগ

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

নেত্রকোনা প্রতিনিধি: নির্বাচনে জিততে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বারের সাবেক সম্পাদক খোরশেদ মিয়া আলমকে নিয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন নেত্রকোনা পৌরসভায় মেয়র পদে বিএনপির প্রার্থী এস এম মনিরুজ্জামান দুদু। তিনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার বিকেলে ধানের শীষ প্রতীক নিয়ে পৌর এলাকার আদালতপাড়া, মোক্তারপাড়া, ছোটবাজার, বড়বাজার, তেরীবাজারসহ এর আশপাশের এলাকায় মনিরুজ্জামানকে গণসংযোগ চালাতে দেখা গেছে। এ সময় দলের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি মনিরুজ্জামান ভোটারদের কাছে ভোট চান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি নূরুজ্জামান নুরু, জেলা বিএনপির সাবেক সম্পাদক মাহফুজুর, জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ছাত্রদলের জেলা শাখার সাবেক সম্পাদক মোস্তফা মাসুদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..