× Banner
সর্বশেষ
চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে – আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

বিএনপি নেতা গ্রেপ্তার

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগরের শাহবাগ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. হান্নানকে গ্রেপ্তার করায়।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকারের আমলে বিরোধী দলকে দমন করার হীন চক্রান্তের অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীদের মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হচ্ছে।’ তিনি এ ধরনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘শাহবাগ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. হান্নানকে গ্রেপ্তার, বিরোধী দলের নেতাকর্মীদের ঘায়েল করতে বর্তমান সরকারের ধারাবাহিক জুলুম-নির্যাতন ছাড়া আর কিছুই নয়।

বিএনপি মহাসচিব অবিলম্বে হান্নানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল এক বিবৃতিতে শাহবাগ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. হান্নানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।


এ ক্যটাগরির আরো খবর..