× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারে : এরশাদ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বললেন, নয়াপল্টনে বিএনপির অফিসের সামনে ঘটিত বিশৃঙ্খলায় ইঙ্গিত পাওয়া যায়, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারে ।

বৃহস্পতিবার সকালে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জোটের ব্যাপারে এখনও আলোচনা হয়নি। বিএনপি নির্বাচনে এলে আমরা জোটবদ্ধ হয়েই নির্বাচন করবো। আশা করছি, আমরা জোটবদ্ধ হলেও প্রত্যাশা অনুযায়ী সম্মানজনক আসন পাবো।

এরশাদ বলেন, ১৭ ও ১৮ নভেম্বর আমাদের পার্লামেন্টারি বোর্ডের সভায় প্রার্থিতা চূড়ান্ত করা হবে।তিনি বলেন, বিএনপি নির্বাচনে এলে ভালোই হবে। আর বিএনপি নির্বাচনে না এলে, জাতীয় পার্টি তিনশ আসনেই নির্বাচন করবে।

সাবেক রাষ্ট্রপতি আরও বলেন, আমাদের নেতাকর্মীরা নির্বাচনকে সামনে রেখে উজ্জীবিত। গত চার দিনে তারা প্রায় আড়াই হাজার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজও অনেক মনোনয়নপত্র বিক্রি হবে। এটা জাতীয় পার্টির জন্য খুবই ইতিবাচক দিক।

সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে জাতীয় পার্টি একাদশ জাতীয় নির্বাচনে অনেক ভালো ফলাফল করবে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ সময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য এবং শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

 


এ ক্যটাগরির আরো খবর..