× Banner
সর্বশেষ
আজ ১৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বিএনপি-জামাতের জঘন্য সব অপরাধকর্মের ঢাল হলেন ড. কামাল হোসেন

admin
হালনাগাদ: রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

‘ড. কামাল হোসেন বিএনপি-জামাতের জঘন্য সব অপরাধকর্মের ঢাল হিসেবে নিজে ব্যবহৃত হলেন এবং নিজের মুখোশ খুলে ফেললেন।’ ‘নির্দলীয় সরকার ও শেখ হাসিনার পদত্যাগের দাবি ড. কামাল হোসেনের গণতন্ত্রকে ডোবানোর ফাঁদ’, বলেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
রোববার কুষ্টিয়ার মিরপুর উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদানের পূর্বে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘নিরাপদ দেশ গড়ার নামে গণতন্ত্রের বুলি কণ্ঠে নিয়ে ড. কামাল হোসেন গংরা আসলে গণতন্ত্র ডোবানোর প্রকল্প হাতে নিয়েছে। বিএনপি-জামাতের সঙ্গে ড. কামাল হোসেনের ঐক্য গণতন্ত্র বা নির্বাচনের জন্য নয়, মূলত দুষ্কর্মের সকল অপরাধীদের কারাগার থেকে মুক্ত করার ঐক্য।’
‘খালেদা জিয়াসহ দন্ডিত অপরাধীদের কারগার থেকে বের করার দাবি সরাসরি আইন-আদলতকে অস্বীকার করার দাবি, গণতন্ত্রের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর দাবি’ উলে­খ করে তথ্যমন্ত্রী বলেন, ‘জনগণ ও সরকার কোনোভাবেই তা মেনে নেবে না।’
কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক জিল­ুর রহমানসহ সরকারি কর্মকর্তাবৃন্দ ও জাসদ সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..