রাজধানীতে বিএনপির শান্তিপূর্ন হরতাল পালন

 আজ সকালে মোড়ে মোড়ে পুলিশ দেখা গেছে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গেইটের সামনে চেয়ার পেতে বসে হরতালের সমর্থনে স্লোগান দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ কয়েকজন নেতা-কর্মী। সকালে হরতালের শুরুতে বাস ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা অন্যদিনের তুলনায় কিছুটা কম থাকলেও অন্যান্য যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। রাজধানীর খিলগাঁও, পল্টন, রামপুরা, মালিবাগ, গুলশান, মহাখালী, আজিমপুর, শাহবাগ, বাংলামোটর, ফার্মগেইট এলাকা ঘুরে হরতালের এমন চিত্রই  দেখা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।