× Banner
সর্বশেষ
চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে সাতবারের এমপি ও তিনবারের মন্ত্রী স্পিকার মেজর হাফিজ, ছিলেন মুক্তিযোদ্ধাও গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে – সড়কমন্ত্রী মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

ঝিনাইদহ কালীগঞ্জে ইউনিয়ন বিএনপির সভাপতিকে কুপিয়ে যখম

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
বিএনপির সভাপতিকে কুপিয়ে যখম

ঝিনাইদহের কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার সকালে কোলা বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কোলা বাজারে বসে ছিলো কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার হোসেন মোল্লা। সেসময় রাজনৈতিক প্রতিক্ষপক্ষরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে। স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। কোলা বাজারে আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় গোলাম সরোয়ার হোসেন মোল্লার সাথে পার্শবর্তী জামাল ইউনিয়নের বিএনপি নেতা হারুনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। তারই জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

এছাড়াও গতকাল শুক্রবার রাতে কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ৫ হয়েছে।
এদের মধ্যে সিদ্দিক নামে এক বিএনপি সমর্থককে গতকাল রাতেই যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে। সিদ্দিক খালকুলা গ্রামের নওয়াব আলীর ছেলে। সংঘর্ষের সময় তিনটি বোমার বিস্ফোরণ, একটি মোটরসাইকেল ও একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার কোলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

সংঘর্ষে আরো জখম হয়েছে, শুকুর আলী (৬০), আব্দুল জলিল (৪৫), সাজ্জাদুর রহমান (৩৫) ও নজরুল ইসলাম (৫০)। স্থানীয়রা জানায়, কালীগঞ্জ বিএনপির একাংশের নেতৃত্ব দেওয়া সাইফুল ইসলাম ফিরোজ গ্রুপের কোলাবাজার এলাকার নেতা আব্দুল জলিল ও অত্র ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক শুকুর আলীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হাসপাতালে চিকিৎসাধীন কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক শুকুর আলী জানান, আমি উত্তেজনার কথা শুনে বিষয়টি জানতে গিয়েছিলাম। এসময় কয়েকজন আমাকে উদ্দেশ্য করে “ধর এই শালাকে” বলে কুপাতে থাকে। তখন আমার সাথে থাকা সঙ্গীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

কালীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) মানিক চন্দ্র গাইন জানান, এ ঘটনায় কোন মামলা বা অভিযোগ এখোন হয়নি। মারামারি করা দুই গ্রুপই বিএনপি নেতা ফিরোজ ভায়ের লোক। এটা নিজেদের মধ্যে মারামারি। তবে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও যোগ করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..