× Banner
সর্বশেষ
আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে উপস্থিত হয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

admin
হালনাগাদ: শনিবার, ১৯ মার্চ, ২০১৬

বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে উপস্থিত হয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (১৯ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিটে তিনি রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তন প্রাঙ্গনে সম্মেলনস্থলে উপস্থিত হয়েছেন।

আর কিছুক্ষণের মধ্যে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন খালেদা জিয়া। এরপর নেতাদের নিয়ে কাউন্সিল মঞ্চে আসন গ্রহণ করবেন।

এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হন খালেদা জিয়া। কাউন্সিলের ভেন্যুতে উপস্থিত হলে হাজার হাজার নেতাকর্মী স্লোগান দিয়ে স্বাগত জানান তাদের নেত্রীকে।

এদিকে কাউন্সিলে অংশ নিতে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তন চত্বর এবং সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব-উত্তর অংশে নেতাকর্মীরা সকাল থেকে জমায়েত হচ্ছেন। বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল সহকারে এখানে আসছেন।

তিন হাজার ১শ’ কাউন্সিলর, প্রায় ১০ হাজার ডেলিগেট, আমন্ত্রিত অতিথি, বিদেশি মেহমান ও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী মিলে প্রায় ৩০/৩৫ হাজার মানুষের অংশগ্রহণে এবারের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..