× Banner
সর্বশেষ
মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক? আওয়ামী লীগ সরকারের বিতর্কিত চুক্তিতেই তেল নিচ্ছে বাংলাদেশ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই – পরিকল্পনা প্রতিমন্ত্রী সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো- স্বরাষ্ট্রমন্ত্রী সক্ষমতা ও স্থিতিশীলতার একটি বড় পরীক্ষায় বর্তমান সরকার ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে – বাণিজ্যমন্ত্রী অবৈধ ব্যবসার মাধ্যমে হয়েছেন কোটিপতি আরিফ’ গড়ে তুলেছেন আলিশন বাড়ি

বিএনপির প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা নড়াইলে

admin
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

নড়াইল প্রতিনিধি: বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী এস এম ওয়াহিদুজ্জামান মিলু নড়াইল পৌরসভার বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি এ ঘোষণা দেন।

এর আগে কালিয়া পৌরসভার দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন। এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার বিভিন্ন গণমাধ্যমকে বলেন, ব্যাপক কারচুরির অভিযোগে এ দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।

পৌর নির্বাচন শুরুর আগে ও পরে বেশ কিছু কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এর মধ্যে মাদারীপুরের কালকিনি পৌরসভায় দুটি, জামালপুর সদর ও সরিষাবাড়ীতে দুটি, কুমিল্লার বরুড়ায় একটি, চট্টগ্রামের চন্দনাইশে দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। এসব কেন্দ্রে আগাম সিল মেরে ব্যালট ঢোকানোর অভিযোগসহ বিভিন্ন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের খবর পাওয়া গেছে।


এ ক্যটাগরির আরো খবর..