× Banner
সর্বশেষ
বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যা মামলার বিচার ৬ কার্যদিবসে সম্পন্ন ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ আইনমন্ত্রীর ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত হতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রী-এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব লেবাননে নিহত দুই রেমিট্যান্সযোদ্ধার মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদে বিশেষ কমিটির ১২ সুপারিশ গৌরনদীর বাকাই সাহা পাড়ায় লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান  দুই বেলা চলবে সংসদ অধিবেশন, শেষ হবে ৯ জুলাই ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির নালিশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: বিএনপি পৌর নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের হয়রানি করা হচ্ছে বলে বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে অভিযোগ করেছে ।

গতকাল বুধবার বিএনপির গুলশান কার্যালয়ে ঢাকাস্থ বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা এ অভিযোগ করেন।

এদিন বেলা ১১টায় দলটির গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সাংবাদিকদের বলেন, নির্বাচনের আগেই দেড়শ কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এটা কী করে সম্ভব? এসব জায়গায় বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে দেয়া হয়নি।

তিনি বলেন, পৌর নির্বাচনে আমাদের প্রার্থীদের বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে। নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু না হলে আন্তর্জাতিক মহলে নিন্দা হবে বলেও মন্তব্য করেন তিনি।এরই মধ্যে সহস্রাধিক বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত, পাকিস্তান, তুর্কি, অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানির ডেপুটি রাষ্ট্রদূত, আমেরিকা, যুক্তরাজ্য, জাপান, ভারত, নেপাল, সুইডেনের পলিটিক্যাল সেক্রেটারিরা উপস্থিত ছিল।


এ ক্যটাগরির আরো খবর..