× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

বাড়ি ফেরা হলো না পান্নার

admin
হালনাগাদ: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬

ক্রাইম রিপোর্টার ঠাকুরগাঁও প্রতিনিধি : সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্য একটি অটো চার্জার গাড়িতে তিন কলিগসহ উঠে হানিফা বেগম পান্না। কয়েকশত গজ দূড়ে না যেতেই একটি দ্রুতগামী ট্রাক অটো চার্জার গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই  মৃত্যুর কোলে ঢলে পড়েন পান্না। এসময় অটো চার্জার গাড়ির আরো পাঁচ যাত্রী গুরুতর আহত হয়।

ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৮টায় ঠাকুরগাঁও জগন্নাথপুর পল্লী বিদ্যুৎ নামক এলাকায়।নিহত হানিফা বেগম পান্না (৪৫) ঠাকুরগাঁও পৌরসভার হাজিপাড়া শিমুলতলা এলাকার আবু সাইদের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, হানিফা বেগম পান্না ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ অফিসে চাকুরি করেন। তিনি প্রতিদিনের ন্যায় অফিস থেকে বের হয়ে বাড়ির যাওয়ার জন্য অটো চার্জার গাড়িতে উঠেন।

কয়েকশত গজ দুরে যেতেই একটি দ্রুতগামি ট্রাকের সাথে মুখোমখি সংর্ঘষ বাঁধে। এতে ঘটনা স্থলে হানিফা বেগম পান্না মারা যায়। এসময় আরো আহত হয় অটো চার্জারের ড্রাইভরসহ পাঁচজন যাত্রী। আহতদের মধ্যে অটো চার্জারের ড্রাইভার , পল্লী বিদ্যুতের কর্মচারি মিঠু , জান্নাতুল , নিলুফাকে মারাত্মক আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহত জাকিয়ারই শুধু জ্ঞান ফিরেছে।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। তিনজনের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মশিউর রহমান দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাক চালক পালিয়ে গিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..