× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

বাড়ি থেকে ডেকে নিয়ে হিন্দু ছাত্রলীগ নেতাকে হত্যা

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

চট্টগ্রাম প্রতিনিধিঃ বাড়ি থেকে ডেকে নিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে (২৫) পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে নগরের দক্ষিণ নালাপাড়া এলাকায় সুদীপ্তকে হত্যা করা হয়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার এ তথ্য জানিয়েছেন। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে নগরের দক্ষিণ নালাপাড়ার বাসিন্দা বাবুল বিশ্বাসের ছেলে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন যুবক। পরে বাড়ির পাশেই একটি নির্জন স্থানে নিয়ে তাঁকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

ওসি বলেন, আহত অবস্থায় সুদীপ্তকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা তাঁকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।

অপর দিকে আকবর শাহ থানার ওসি মো. আলমগীর জানিয়েছেন, বাজি পোড়ানোর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জয়দাশ নামের এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে খুন করেছে প্রতিপক্ষ।

দুটি লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..