× Banner
সর্বশেষ
ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি

বাস ভাড়া বেশি নিলে কঠোর ব্যবস্থা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই ভাড়া বাড়িযেছে সরকার বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু এখন তারা নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করছেন। কেউ অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার রাজধানীর বিআরটিএ কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, সরকার জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব দিয়ে আসছে। আমি নিজে রাস্তায় থাকবো তবু ভাড়া বাড়তে দিবো না। যারাই অতিরিক্ত ভাড়া আদায় করবেন তাদেরকেই আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মোবাইলকোর্ট অব্যাহত থাকবে।  যেখানেই অতিরিক্ত ভাড়া আদায় হবে  সেখানেই শাস্তিমূলক ব্যবস্থা নেবেন তারা।চালকরা সব সময় দোষী না। বাসের ভেতরে যাত্রীদের কাছ  থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে চালক দায়ী থাকবে। কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে মালিক পক্ষকে দায় নিতে হবে।এ সময় বিআরটিএ-এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পরিচালক (অপারেশন)সহ বিআরটিএ এর সকল জোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।


এ ক্যটাগরির আরো খবর..