× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী        পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত পবিত্র ত্যাগ ও সংযম মাস রমজানে মানুষকে কষ্ট দেবেন না -প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করার আহ্বান প্রধানমন্ত্রীর ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী

বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ আহত ১০ জন

Kishori
হালনাগাদ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
accident

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ আহত হয়েছেন ১০ জন। বঙ্গবন্ধু সেতুর ১৩ নম্বর পিলারের ওপর এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের নাম-পরিচয় জানা যায়নি। আহতদেরকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।  দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাকটি দুর্ঘটনার পরপরই চলে গেছে। নিহত তিনজনের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেতুতে এসে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই মারা যান তিন যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত তিনজনকে উদ্ধার করে। এ সময় আহত ১০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, ‘দুর্ঘটনায় নিহত হওয়া তিনজনের মরদেহ মর্গে রাখা আছে। এ ছাড়াও আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে তিনজন গুরুতর অবস্থায় ভর্তি আছেন।’


এ ক্যটাগরির আরো খবর..