× Banner
সর্বশেষ
ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে – বিমান প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান ১৪ মার্চ থেকে দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মাদারীপুরে হত্যার জেরে ৩০টি বসতঘরে আগুন, ঘটনাস্থলে ডিআইজি

রাজারহাটে ১০ ঘন্টায় ৩টি বাল্য বিবাহ বন্ধ, বরের জেল,বরযাত্রীদের জরিমানা

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

এ.এস.লিমন,রাজারহাট,(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১০ ঘন্টায় ৩টি বাল্য বিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত। এসব বাল্য বিয়ের আয়োজন করায় বরের জেল ও বরযাত্রীদের জরিমানা করা হয়।

গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহা: যোবাযের হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিকালে একদল পুলিশ রাজারহাট সদর ইউপির দেবীচরণ গ্রামের মৃত সাইদুল ইসলামের পুত্র বর- মো.ছালেম মিয়া(২৩) কে আটক করলে বাকিরা পালিয়ে যায়। ওই স্থানে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহা: জোবায়ের হোসেন আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইনে বর মো.ছালেম মিয়া(২৩) কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

ওইদিন সন্ধ্যায় বর মো.ছালেম মিয়া(২৩)কে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়। অপরদিকে, রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একদল পুলিশ রাজারহাট উপজেলার উমরমজিদ ইউপির সরদারপাড়া গ্রামে গিয়ে কনেসহ ৩ বরযাত্রীকে এবং রাত ১টায় নাজিমখাঁন ইউপির বাছড়া রামকৃষ্ণ পাড়া গ্রামে ৪ জন বরযাত্রীকে আটক করলে বাকিরা পালিয়ে যায়।

পরে ওই স্থানে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহা: যোবায়ের হোসেন আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইনে উমরমজিদ ইউনিয়নের সরদারপাড়া গ্রামের বরযাত্রী মো. আবুল কাশেম(৫৫) পিতা: মৃত তছলিম উদ্দিন, গ্রাম:ধনঞ্জয়, মোছা:গোলাপী বেগম (৪৫) স্বামী:মো.ফজলু মিয়া, গ্রাম:বালাকান্দি, পান্থাপাড়া, নুর মোহাম্মদ (৬৯) পিতা: মৃত কাছুয়া মামুদ গ্রাম: কৈইকুঁড়ি, নাজিখাঁন ইউনিয়নের রামকৃষ্ণ পাড়া গ্রামের বরযাত্রী শ্রী রবিদাস (৫২) পিতা: মৃত সতিশ চন্দ্র গ্রাম: হাওয়ার ভিটা, নাগেশ্বরী, শ্রী নগেন্দ্র নাথ রায় (৬০) পিতা: মৃত নবিন চন্দ্র রায়, খোচাবাড়ি, লালমনিরহাট, শ্রী ফুল কিশোর চন্দ্র রায় (৪০) পিতা: শ্রী মনভোলা চন্দ্র রায় গ্রাম: বেলগাছা, কুিড়গ্রাম (সদর), শ্রী প্রভাত চন্দ্র রায় (৪২) পিতা:মৃত: খোকা চন্দ্র রায়, রামদাস, ধনীপাড়া,উলিপুর,প্রত্যেকের ১০ (দশ) হাজার করে টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..