× Banner
সর্বশেষ
জুলাইয়ের চেতনায় রাষ্ট্র ও সমাজের স্থায়ী কাঠামো তৈরি করতে হবে – তথ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত শ্রদ্ধা হবে মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায়: তথ্যমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্যারালিগ্যালদের কাজ জনসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব – আইনমন্ত্রী কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ দেশের সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে চায় সরকার -প্রধানমন্ত্রী প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য – পানি সম্পদ মন্ত্রী

বার কাউন্সিলে নির্বাচন করতে ব্যারিস্টার সুমনের হাইকোর্টে রিট

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
ব্যারিস্টার সুমন

বার কাউন্সিলে নির্বাচনে সুযোগ চেয়ে আবেদনের পর এবার কারাবন্দি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের পক্ষে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) এ রিট করেন তার অ্যাসোসিয়টসের আইনজীবী মো. লিটন আহমেদ।

এর আগে ১২ এপ্রিল নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চেয়ে ব্যারিস্টার সুমনের পক্ষে আবেদন করা হয়। তাতে সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে বলে জানান তার আইনজীবী।

রিটে আইন সচিব, বার কাউন্সিলের সচিব ও ঢাকা জেলার ডেপুটি কমিশনারকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়, বন্দি হওয়ায় ব্যক্তিগতভাবে নমিনেশন পেপারে সই করতে অনুমতি প্রয়োজন। যেটার অথরিটি জেলা ম্যাজিস্ট্রেট। ১২ এপ্রিল এ ব্যাপারে আবেদন করা হয়েছিল।

কিন্তু জেলা ম্যাজিস্ট্রট তাতে সাড়া দেননি। তাই হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৯ মে  বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ এপ্রিল বৃহস্পতিবার বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।


এ ক্যটাগরির আরো খবর..