× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

বার্সার অনূর্ধ্ব-১৯ দলে যোগ দিলেন রোনালদিনহোর ছেলে

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৪ মার্চ, ২০২৩
ronaldinho son

সাবেক ব্রাজিলীয় তারকা রোনালদিনহোর ছেলেকে অনূর্ধ্ব-১৯ দলে চুক্তিবদ্ধ করেছে বার্সেলোনা। কাতালান ক্লাবের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। পিতা রোনালদিনহো ক্যাম্প ন্যু ছেড়ে যাবার ১৫ বছর পর কাতালান ক্লাবটির যুব দলে যোগ দিলেন তার ১৮ বছর বয়সি ছেলে স্ট্রাইকার হোয়াও মেন্ডেস।

আক্রমনাত্মক প্রতিভা ও দক্ষতার জন্য ব্যাপকভাবে প্রশংসিত ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো নিজ দেশের হয়ে বিশ্বকাপ শিরোপা জয়ের এক বছর পর ২০০৩ সালে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে বার্সেলোনায় যোগ দেন। কাতালান ক্লাবটির হয়ে তিনি লা লিগার দুটি শিরোপা জয়ের পাশাপাশি ২০০৬ সালে জয় করেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। এরপর ২০০৮ সালে ইতালীয় ক্লাব এসি মিলানে যোগ দেন রোনালদিনহো।

এদিকে চুক্তি বাতিলের আগে গত বছরের শেষভাগ পর্যন্ত ব্রাজিলিয় ক্লাব ক্রুজেইরোর যুব দলে প্রশিক্ষন নিয়েছেন মেন্ডেস। বার্সেলোনার সঙ্গে অনির্দিষ্ট সময়ের চুক্তিতে যাবার আগে বিগত কয়েক সপ্তাহ যাবৎ কাতালান ক্লাবটিতে ট্রায়ালে ছিলেন এই ফরোয়ার্ড। গত সপ্তাহের শেষদিকে বার্সেলোনায় প্রক্তন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকের ‘কিংস লিগ’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৪২ বছর বয়সি রোনালদিনহো।


এ ক্যটাগরির আরো খবর..