× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা ও স্বরনিকা প্রকাশ

admin
হালনাগাদ: শনিবার, ৯ এপ্রিল, ২০১৬

প্রবীর বিশ্বান ননী আগৈলঝাড়া থেকে: চারশো বছরের পুরানো ঐতিহ্যবাহী বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মায়ের মন্দিরে শনিবার বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত ও স্বরনিকা প্রকাশ করা হয় । পূজা উপলক্ষে মন্দিরকে নববধুর সাজে সাজানো হয়েছে। মন্দিরের চারপাশে  তিনদিনের মেলার আয়োজন করেছে মন্দির কমিটি।

বার্থী তাঁরা মায়ের মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক প্রণব রঞ্জন দত্ত (বাবু দত্ত) জানান, শনিবার সকাল থেকে উপজেলার বার্থী তাঁরা মায়ের মন্দিরে কালী পূজা শুরু হয় । মন্দিরের পুরোহিত অনিল চন্দ্র পূজা অর্চনা করেন। শনিবার সকাল ১০টায় স্বরনিকা পুস্পাঞ্জলি প্রকাশ করা হয়, দুপুর ১টায় চন্ডিপাঠ ও শিতলা পূজা, বিকালে বলিদান, গীতাপাঠ, সন্ধ্যায় মায়ের সামনে আরতি প্রতিযেগীতা, রাতে বিশ^ শান্তিকল্পে প্রার্থণা, দু;দফা প্রসাদ বিতরণ ও শিবাভোগ,  গভীর রাতে ধর্মীয় গান অনুষ্ঠিত হয় ।

বৃহস্পতিবার ভারতসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মন্দির ভক্তরা আসতে শুরু করেছে। গৌরনদীর বিভিন্ন এলাকায় আত্মীয় স্বজনদের বাড়িতে বেরাতে আসেন। অমৃত লাল দে এন্ড কোং’য়ের পরিচালক সমাজ সেবক  বিজয় কৃষ্ণ দে, অগ্রনী ব্যাংকের পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দারসহ হাজার হাজার তাঁরা মায়ের ভক্তরা  ইতি মধ্যে এলাকায় পৌছেছেন।

শনিবার সকাল ১০টায় মন্দিরের সভাপতি শান্তনু ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি অ্যাডভোকেট বলরাম পোদ্দার স্বরনিকা পুস্পাঞ্জলি উন্মোচন করেন । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক প্রণব রঞ্জন দত্ত, স্বরনিকার তিন সম্পাদক বিশ্বজিত সরকার বিপ্লব,ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস,সঞ্জয় কুমার পাল,বরিশাল মহানগর পূজা উৎযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দে নারু প্রমূখ।

মন্দির সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে  ও বার্থী বাজারে শুক্রবার সকাল থেকে রোববার ভোররাত পর্যন্ত তিনদিনের মেলার আযোজন করা হয়েছে । গৌরনদী মডেল থানার ওসি মো:্অলাউদ্দিন মিলন জানান, পূজার দিন মন্দির এলাকায় র‌্যাব ও পুলিশ সদস্য দ্বারা  নির্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা হরা হয়েছে ।


এ ক্যটাগরির আরো খবর..