× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

বান্দরবানে শিক্ষার উন্নয়নে সবকিছু করা হবে -বীর বাহাদুর উশৈসিং

admin
হালনাগাদ: সোমবার, ১১ নভেম্বর, ২০১৯

বান্দরবান আর শিক্ষায় অনগ্রসর খাকবে না। এ অঞ্চলের ছেলে-মেয়েরা যাতে সহজেই পড়ালেখা করতে পারে সেজন্য আবাসিক স্কুল স্থাপন করা হবে। সরকারের ভিশন ২০২১ ও ২০৪১ এর আলোকে শিক্ষার উন্নয়নে যা যা দরকার সবই করা হবে। বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

আজ বান্দরবান সদর উপজেলা রাজবিলা উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজ পরিদর্শন এবং বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী এর আগে রাজবিলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বান্তবায়নে ১ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে রাজবিলা উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী।

এছাড়াও তিনি পরে বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি নির্মাণ কাজের গুণগতমান উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নোমান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু মং মার্মা এবং সরকারি-বেসরকারি কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..