× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

নারায়ন দেবনাথ

বানিজ্যিক প্রতিনিধি দল ভারতে পাঠাতে বাধ্য হচ্ছে আমেরিকা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
বানিজ্যিক প্রতিনিধি দল ভারতে পাঠাতে বাধ্য হচ্ছে আমেরিকা

আমেরিকা যদি রাশিয়া থেকে জ্বালানি আমদানি করতে পারে তাহলে ভারত পারবেনা কেন? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে এসে নরেন্দ্র দামোদর দাস মোদীকে পাশে বসিয়ে ভারতের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের পরস্পর বিরোধী ভূমিকা প্রকাশ করে দেন। এই ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র কোন প্রতিক্রিয়া ব্যক্ত না করে তড়িঘড়ি একটি বানিজ্যিক প্রতিনিধি দল ভারতে পাঠাতে বাধ্য হচ্ছে।

৯/১১ ডিসেম্বরের মধ্যে মার্কিন বানিজ্য প্রতিনিধি দল ভারতে আসছে। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন ডেপুটি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর রিক সুইৎজার। এই আলোচনায় শুল্ক আমদানি রফতানি বাজার প্রবেশাধিকার প্রযুক্তি কৃষি ও শিল্প সহ সব বানিজ্য সংক্রান্ত বিষয়ই প্রাধান্য পাবে।

পুতিনের ভারত সফর যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিত কাঁপিয়ে দিয়েছে তড়িঘড়ি বানিজ্য প্রতিনিধি দল পাঠানোয় সে ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই বৈঠক ভারত-আমেরিকার অর্থনৈতিক সম্পর্কের পরবর্তী দিকনির্দেশ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমেরিকা বুঝতে পাচ্ছে চাপ দিয়ে শুল্প চাপিয়ে পাকিস্তানকে শিখন্ডি দাড় করিয়ে ভারতকে পদানত করা যাবেনা তাতে হিতে বিপরিত হয়ে যেতে পারে।

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার জন্য যুক্তরাষ্ট্র অধিকাংশ ভারতীয় পন্যের উপর অতিরিক্ত ৫০%শুল্ক আরোপ করে ভারতের অর্থনীতিকে দেউলিয়া করে দিতে চেয়েছিল। কিন্তু ভারত যুক্তরাষ্ট্রের রক্তচক্ষুকে উপেক্ষা করে অতিরিক্ত শুল্কারোপের পরও গত ত্রৈমাসিকে রেকর্ড ৮.২% জিডিপি অর্জন করেছে।

একটি নির্দিষ্ট সময়ে একটি দেশে উৎপাদিত সমস্ত পন্য ও পরিসেবার আর্থিক মূল্য গননা করে জিডিপি নির্ধারণ করা হয়ে থাকে। ভারত গত ত্রৈমাসিকে ৮.২% জিডিপি অর্জন করেছে যা সারা বিশ্বে আর কোন দেশ করতে পারেনি। যারা ভারতকে মৃত অর্থনীতি বলে কটাক্ষ করেছিল তাদের গালে ভারত একটি চপেটাঘাত দিয়ে বুঝিয়ে দিলো ভারত কারো অঙ্গুলি হেলনে চলেনা ভারত জাতীয় স্বার্থে নীতি নির্ধারণ করে থাকে।

এই সাফল্যের পিছনে ছিলো ক্রমবর্ধমান আভ্যন্তরীণ চাহিদা শক্তিশালী উৎপাদন খাত সরকারি ব্যয় ও রফতানি। রফতানি ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ৫০% শুল্কারোপ করেও ভারতের রফতানি খাতকে ধ্বংস করতে পারেনি।

এ ভারত মাথা নীচু করতে জানেনা বরং জবাব দিতে জানে। সামরিক আস্ফালন করে নয় সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ভারত জবাব দিয়েছে। এটাই নুতন ভারত। আমেরিকা-চীন বানিজ্য যুদ্ধের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও ভারত তার জিডিপি বৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। যা ভারতের স্থিতিস্থাপকতা প্রমাণ করে।


এ ক্যটাগরির আরো খবর..