× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

বাজেটে চাপে পড়বে গরিব মানুষ

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ জুন, ২০১৭

বিশেষ প্রতিবেদক :  প্রস্তাবিত বাজেটে গরিব ও নিম্ন আয়ের মানুষ বেশি চাপে পড়বে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এখন পর্যন্ত কোনো কল্যাণধর্মী বাজেট তৈরি করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন মান্না।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘এই পর্যন্ত কোনো কল্যাণধর্মী বাজেট তৈরি করা হয়নি। বেশির ভাগ ক্ষেত্রে এটার মধ্যে মিথ্যাচার আছে। বড় বাজেট করার জন্য জনগণের ওপর ট্যাক্স বেশি করা হচ্ছে। এই যে ট্যাক্সটা করা হচ্ছে, সেই ট্যাক্সে গরিব মানুষ, নিম্নস্তরের আয় যাঁরা করেন তাঁদের ওপর বেশি চাপছে।’

মাহমুদুর রহমান বলেন, সরকারের জবাবদিহিতার জায়গা নেই, তাই বাজেটেও কল্যাণমুখী কিছু নেই। দেশের অর্থনীতি ও রাজনীতির এই সংকট থেকে বের হতে হবে। এর জন্য গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা জরুরি।স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে ব্যাংক হিসাবে লেনদেনের ওপর আবগারি শুল্ক কমানোর পাশাপাশি করমুক্ত আয়ের সীমা বাড়ানোর দাবি জানান সেমিনারের বক্তারা।


এ ক্যটাগরির আরো খবর..