× Banner
সর্বশেষ
মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুই গবাদি পশুর মৃত্যু ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল ঢাকাকে ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরামের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের বিবৃতি  শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব

বাচ্চার উপর কখনোই চিৎকার করে বকবেন না, মাথা ঠান্ডা করে বোঝান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২০

সুব্রত ঘোষ, বগুড়াঃ বাচ্চারা যে ভুল করবে সেটা খুব সাধারণ একটা বিষয়। কিন্তু বাবা-মায়েরা বেশিরভাগ সময় বাচ্চাদের সেই ভুলগুলিকে মেনে নিতে পারেন না। দিনে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকার ফলে দিন শেষে যখনই সন্তান কোনও না কোনও আবদার করে তখনই আমাদের মাথা খারাপ হয়ে যায়। সন্তানের উপর রাগারাগি করতে শুরু করি। তবে অন্যের রাগ সন্তানের উপর না দেখানোই ভালো। এতে আখেরে  সন্তানেরই ক্ষতি হয়। বকুনি ছাড়াও সন্তানের প্রতি আরও বেশ কয়েকটি ভুল করে থাকেন অভিভাবকরা।

এক ঝলকে দেখে নিই নিজের অগোচরে সন্তানের সঙ্গে কী কী ভুল করে থাকি আমরা অভিভাবকরা….

চাওয়ার সঙ্গে ইচ্ছাপূরণ নয়

সন্তানের ইচ্ছা পূরণ করতে আমাদের সকলের ই ভালো লাগে বা ইচ্ছা করে। কিন্তু সন্তান যখন যেটা চায় তখনই তাদের সেটা দেওয়া প্রবণতা আখেরে সন্তানেরই ক্ষতি করে। সন্তান যখন যেটা চাইবে তখনই সেটা কখনওই দেবেন না। আগে দেখবেন সে যেটা চাইছে সেটা তার আদৌও প্রয়োজন আছে কি না। যদি দেখেন প্রয়োজন ছাড়াই আপনার সন্তান কোনও জিনিসের জন্য আবদার করছে সেটা কোনওভাবেই দেবেন না। প্রয়োজনে তাকে বোঝান। ভালো ভাবে কথা বলুন। কিন্তু, ভুলেও বকবেন না।

চিৎকার করবেন না

বাচ্চাদের উপর কখনোই চিৎকার করবেন না। তারা ভুল করলে নিজের মাথা ঠান্ডা রাখুন। জানি অনেক সময় মাথা ঠান্ডা রাখা সম্ভব হয় না। তাও সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে মনকে শান্ত করে বলুন বাচ্চা দুষ্টুমি করবে না তো কে করবে! তাকে বকুন কিন্তু, তার উপর চিৎকার করবেন না। এতে বাচ্চা ভয় পেয়ে যায়। এর ফলে ধীরে ধীরে আপনার সঙ্গে তার দূরত্ব তৈরি হয়ে যাবে।

খুব বেশি ব্যাখ্যা দেবেন না
বাচ্চাদের মধ্যে কৌতূহলের পরিমাণ একটু বেশি থাকে। কোনও অজানা বিষয় জানার আগ্রহও তাদের বেশি। কিন্তু, তা বলে কোনও বিষয় নিয়ে খুব বেশি ব্যাখ্যা দেবেন না তাকে। সে জিজ্ঞাসা কারা মাত্রই কোনও বিষয় আপনি তাকে সব কিছু বলে দেবেন এটা ঠিক না। যতটুকু প্রয়োজন ততটুকুই বলুন।

বকার পর ভালোবাসুন
সন্তান যদি কোনও ভুল করে তাহলে তাকে বকুন। কিন্তু, বকুনি দেওয়ার পরই তাকে ফের ভালোবাসুন। সে কী ভুল করেছে তার জন্য কী হতে পারত সেটা তাকে বুঝিয়ে বলুন। এতে তার দুষ্টুমি করার মাত্রা কমবে।

তুলনা করবেন না
বন্ধুদের সঙ্গে তার কোনও তুলনা করবেন না। যদি তার বন্ধু তার থেকে পড়াশোনায় ভালোও হয় তাহলেও কোনও ভাবেই তুলনা করবেন না। এতে বাচ্চাদের মনের উপর চাপ পড়ে। যার থেকে হীনমন্যতা তৈরি হয়। এগুলি তার পড়াশোনায় সমস্যার সৃষ্টি করতে পারে। তাই যদি আপনার বাচ্চা পড়াশোনা বা খেলাধূলায় ভালো নাও হয় তাহলেও তুলনা টেনে আনবেন না। প্রয়োজনে তার কোথায় সমস্যা হচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন।


এ ক্যটাগরির আরো খবর..