× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাঘায় সংখ্যালঘু পরিবারের গৃহবধূকে ধর্ষণ চেষ্টার মামলা চার দিনেও রেকর্ড হয়নি

admin
হালনাগাদ: রবিবার, ১২ আগস্ট, ২০১৮

রাজশাহীর বাঘায় সম্রাট নামের এক যুবকের বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। চার দিন আগে ওই পরিবারের গৃহবধূ থানায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু রহস্যজনক কারনে সেই মালাটি অদ্যাবধি রেকর্ড করেনি পুলিশ। এর ফলে পুলিশের বিরুদ্ধে জনমনে মারাত্মক ক্ষোভের সৃষ্টি হচ্ছে।

অভিযোগে জানা গেছে, চারদিন পুর্বে গৃহবধুর স্বামী বাড়িতে ছিলেন না। রাত আনুমানিক সাড়ে ১১টায় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হোন গৃহবধূ। এ সময় ঘরের মধ্যে প্রবেশ করে পাশের বাড়ির যুবক সম্রাট। বিষয়টি গৃহবধূর দৃষ্টিতে না আসায় দরোজা লাগিয়ে শুয়ে পড়েন। এ সময় ঘরের ভেতরে থাকা যুবক সম্রাট গামছা দিয়ে ওই গৃহবধূর মুখ বেঁধে, চিৎকার না করার জন্য ধারালো ছোরা বের করে প্রাণনাশের ভীতি প্রদর্শন করে ওই গৃহবধুকে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় আঘাতপ্রাপ্ত হয়ে গৃহবধূর শরীর ছিলে যায়।

প্রায় আধা ঘন্টা ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে বাড়িতে প্রবেশ করে দরোজা খুলতে বলে গৃহবধূর স্বামী বাবু। এ সময় দরোজা খুলে কৌশলে পালিয়ে যায় সম্রাট। সে একই গ্রামের আজিজের ছেলে বলে জানা গেছে।

এদিকে অভিযোগ দায়েরের পর থেকে সম্রাটসহ তার পরিবারের লোকজন প্রতিপক্ষের বাড়িতে মাদক দিয়ে ফাঁসানোর ভয়ভীতি দেখাচ্ছে বলে জানিয়েছেন সংখ্যালঘু ওই পরিবার। অন্যদিকে পুলিশের রহস্যজনক ভুমিকায় অদ্যাবধি মামলাটি রেকর্ড না করায় বাদী পক্ষ হতাশায় ভুগছেন।

বাঘা থানার উপপরিদর্শক (এসআই) মুঞ্জুরুল ইসলাম জানান, অভিযোগ তদন্ত করেছেন। স্থানীয়ভাবে মিমাংসার দায়িত্ব নেওয়ায় মামলা রেকর্ড করা হয়নি। ধর্ষণ চেষ্টার অভিযোগ কিভাবে মিমাংসা করা যাবে জানতে চাইলে তিনি বলেন, বাদী রাজি থাকলে সম্বব।

তবে বাদীর দাবি অদ্যাবধি মামলা রেকর্ড না করায় তিনি বিচার নিয়ে হতাশাগ্রস্ত। কি করবেন ভেবে পাচ্ছেন না। তিনি এ বিষয়ে মামলাটি রেকর্ড করার মাধ্যমে ন্যায় বিচার যেন পান সেজন্য সরকারের উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..