× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

বাগেরহাটে রামপালে ট্রাক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ৬

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ মে, ২০১৯

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার ,বাগেরহাট :বাগেরহাটের রামপাল উপজেলায় ট্রাক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০২ মে) সকাল ৮টার দিকে খুলনা বাগেরহাট মহাসড়কের রামপাল উপজেলার মালিডাঙা চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মোংলা উপজেলার চিলা গাববুনিয়া এলাকার আব্দুল জলিলের ছেলে সোহাগ শেখ (৩৫) , একই উপজেলার মাকড়ডোন এলাকার সঞ্জিত মণ্ডল (৫০) ও  মোংলার চিলার মোয়াজ্জেম হোসেন (৩০)।

মরদেহগুলো উদ্ধার করে কাটাখালী হাইওয়ে থানায় নিয়েছে পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অবস্থা গুরুতর হওয়ায় গোলাম মোস্তফা নামে একযাত্রীকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সকালে একটি মাহেন্দ্র সংযোগ সড়ক থেকে খুলনা-মোংলা মহাসড়কে উঠার সময় মোংলাগামী পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে এবং একজনকে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

রামপাল থানার ওসি লুৎফর রহমান বলেন, খুলনা থেকে মোংলাগামী ট্রাকটি মোংলা থেকে কাটাখালীগামী মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। মরদেহ বাগেরহাটের সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।  পুলিশ আরো জানায়, ঘটনার পর ট্রাকটি দ্রুত চালিয়ে পালিয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..