× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

বাগেরহাটে ফকিরহাটে ৪র্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ, আটক ১

admin
হালনাগাদ: রবিবার, ৮ জুলাই, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস: বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় ৪র্থ শ্রেনীর স্কুল ছাত্রীকে (১০) ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একই এলাকার কামরুল ইসলাম (৪০) নামে এক কাঠ মিস্ত্রিকে আটক করেছে পুলিশ। রবিবার (৮ জুলাই ) দুপুরে মূলঘর বদ্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার শিক্ষার্থীর পিতা জানান, আমার মেয়ে স্কুল থেকে ফেরার পথে কাঠ মিস্ত্রি কামরুল ইসলাম বিভিন্ন প্রলোভন দিয়ে স্থানীয় হারুন মাস্টারের বাড়ির গাড়ির গ্যারেজে নিয়ে যায়। সেখানে মুখ চেপে ধরে ওকে ধর্ষন করে। ঘটনা দেখে এক মহিলার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এস কামরুলকে বেধে রাখে। পরে পুলিশ এসে কামরুলকে ধরে নিয়ে যায়।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) জগন্নাথ চন্দ জানান, আমরা কামরুলকে আটক করেছি। এ ব্যাপারে ভিকটিমের পিতা একটি মামলা করেছেন। মামলা নবং ০৪ /০৮-০৭-২০০১৮ শিক্ষার্থীর ডাক্তারী পরীক্ষা সম্পন্নের জন্য ভিকটিমকে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..