× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

বাগেরহাটে চেয়ারম্যান খান জাহিদ হাসানের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

admin
হালনাগাদ: শনিবার, ১৯ মে, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস: বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৪নং সদর ইউনিয়নের বারবার নির্বাচিত জনপ্রিয় ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারঃ) মরহুম খান জাহিদ হাসান এর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে,  শুক্রবার রাতে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগীয় সংগঠন ও সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে। কর্মসূচীর মধ্যে এদিন প্রয়াত চেয়ারম্যান খান জাহিদ হাসানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ন ও কবর জিয়ারত এবং বিকেলে মরহুম চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও তার স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মরহুম জাহিদ হাসানের সহধর্মিনী শিরিনা আক্তার কিসলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সহকারি কমিশনার (ভ‚মি) প্রিয়াংকা রানী পাল, উপজেলা আ,লীগের সভাপতি স্বপন দাশ, অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, আ,লীগের সহ-সভাপতি আঃ রাজ্জাক শেখ, মোস্তাহিদ সুজা, যুগ্ম সম্পাদক কাজি মোঃ মহসিন, ফকির কওসার আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আসলাম আলী মল্লিক, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ হিটলার গোলদার, যুবলীগের আহবায়ক শেখ ওয়াহিদুজ্জামান বাবু, শ্রমিক লীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক অনিমেষ কুমার দাম, স্বেচ্ছাসেবক লীগের আহকায়ক শেখ ইমরুল হাসান, সদস্য সচিব কাজি বেলাল সাঈদ, ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান সবুজ প্রমূখ। আ,লীগ নেতা সমারেশ রায় চৌধুরী, দুলাল চন্দ্র দাশ, আবু বকর শেখ, শেখ ইউনুস আলী, শেখ মনিরুজ্জামান মনি, মোঃ জাহাঙ্গির হোসেন সহ দলীয় নেতা-কর্মী, ইউপি সদস্য ও বিভিন্ন সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মাওঃ হাবিবুল্লাহ এর পরিচালনায় দোয়া মাফিল অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..