× Banner
সর্বশেষ
যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে উপজেলা মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
fakirhat

বাগেরহাটের ফকিরহাটে উপজেলা শহর (নন্-মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবববকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় উপজেলা মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আয়োজনে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিসব্যাপি এই কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, পেশাজীবি, গনমাধ্যমকর্ম ও সুশিল সমাজের মানুষ অংশগ্রহন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমানের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, প্রকল্পের সিনিয়র কন্সালটেন্ট গাজী মুহাম্মদ শাহীনুর, টিম লিডার ড. আখতার হোসেন চৌধুরী, ডেপুটি টিম লিডার কাজী কামরুল হাসান প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..