× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই – পরিকল্পনা প্রতিমন্ত্রী সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো- স্বরাষ্ট্রমন্ত্রী সক্ষমতা ও স্থিতিশীলতার একটি বড় পরীক্ষায় বর্তমান সরকার ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে – বাণিজ্যমন্ত্রী অবৈধ ব্যবসার মাধ্যমে হয়েছেন কোটিপতি আরিফ’ গড়ে তুলেছেন আলিশন বাড়ি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড – প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সর্বোচ্চ সংখ্যক ৭১৪ মেট্রিক টন আলু গেলো নেপালে 

Kishori
হালনাগাদ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
alu

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে সর্বোচ্চ সংখ্যক রপ্তানি হয়েছে ৭১৪ মেট্রিক টন আলু। এ নিয়ে এ বন্দর দিয়ে কয়েক দফায় মোট তিন হাজার ৮৬৪ মেট্রিক টন আলু গেলো নেপালে।
রবিবার (২৭ এপ্রিল) রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, আলুগুলো রপ্তানি করছে থিংকস টু সাপ্লাই, হুসেন এন্টার প্রাইজ, স্বাধীন এন্টার প্রাইজ ও ক্রসেস এগ্রো নামে চারটি রপ্তানিকারক প্রতিষ্ঠান।
রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, ও পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে পাঠায়।
চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত মোট তিন হাজার ৮৬৪ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে নেপালে। রপ্তানি করা আলুগুলো বন্দর ইয়ার্ডে ঢুকলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার পর নেপালে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..