× Banner
সর্বশেষ
মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ঝিকরগাছায় নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে গণসংবর্ধনা বিশ্ব স্কাউটসের প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে ঝিকরগাছায় র‌্যালী ও আলোচনা সভা শপথের পরই জনকল্যাণে সরব এমপি আবু তালিব-কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, বাজার তদারকি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান শ্যামনগরে সুন্দরবন দিবস পালিত কালকিনিতে দুই মাস পর জামিনে মুক্ত রাজ্জাক সরদার জনগণের চাওয়া পাওয়া পূরণ করাই আমাদের লক্ষ্য – তথ্য ও সম্প্রচার মন্ত্রী হজ যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে – বিমান মন্ত্রী ২০ হাজার কিলোমিটার খাল খননের প্রকল্প হাতে নেওয়া হয়েছে -তথ্যমন্ত্রী গণতন্ত্র ছাড়া গণমাধ্যম চলবে না – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পিআইডি

বাংলাদেশ হাইকমিশন পোর্ট লুইসে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
বাংলাদেশ হাইকমিশন পোর্ট লুইসে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

           মরিশাসের পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশনে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন করা হয়েছে। দিবসটি পালনের অংশ হিসেবে হাইকমিশন চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সন্ধ্যায় অমর একুশের ঐতিহাসিক তাৎপর্য এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশ্বব্যাপী গুরুত্ব তুলে ধরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  অনুষ্ঠানে জাপান, অস্ট্রেলিয়া, মিশরভারত, পাকিস্তান, মাদাগাস্কার, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, ইইউ, ইউএনসহ বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং কূটনীতিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ কমিউনিটির সদস্যসহ আন্তর্জাতিক সংস্থা ও মরিশাসের বিভিন্ন স্পিকিং ইউনিয়নের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। হাইকমিশনার ড. জকি আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিশাস প্রজাতন্ত্রের ভাইস-প্রেসিডেন্ট Mr. Jean Yvan Robert Hungley।

           অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলনের সকল শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়।

           হাইকমিশনার ড. জকি আহাদ তার বক্তব্যে ২০২৪ সালের জুলাই বিপ্লব ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহিদ এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ১৯৫২ সালের ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বের সকল ভাষাকে সম্মান প্রদর্শন ও সংরক্ষণের সুযোগ সৃষ্টি করেছে।

           মরিশাস প্রজাতন্ত্রের ভাইস-প্রেসিডেন্ট Mr. Jean Yvan Robert Hungley বাংলাদেশের ভাষা শহিদদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান। তিনি বলেন, এই দিনটি শুধু ভাষাগত বৈচিত্র্যের উদযাপন নয়, মানবতা, ঐক্য ও পরিচয়ের চেতনার আত্মত্যাগ কে স্মরণ করিয়ে দেয়।

            পরে হাইকমিশনার প্রধান অতিথিসহ ডিপ্লোম্যাটিক কর্পস এর সকল সদস্যবৃন্দ, বাংলাদেশ কমিউনিটি এবং মিশনের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে শহিদদের স্মৃতিস্তম্ভের সামনে পুষ্পস্তবক অর্পণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..