× Banner
সর্বশেষ
বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

বাংলাদেশ বিশ্বে এক উন্নয়নের ম্যাজিক -মোস্তাফা জব্বার

admin
হালনাগাদ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

বাংলাদেশ বিশ্বে এক উন্নয়নের ম্যাজিক। অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের ফসল। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না আর শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নেওয়া সম্ভব হতো না।  বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী আজ নেত্রকোণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁর দেখা শেখ হাসিনাকে অতি সাধারণ একজন মানুষ হিসেবে দেখেছেন। নিজে ছাত্রলীগের কর্মী হলেও অন্য সমমনা ছাত্র সংগঠনের কর্মীদের সাথেও ছিল তাঁর গভীর বন্ধুত্বের সম্পর্ক। তাঁর নেতৃত্বে আজকের বাংলাদেশকে দেখে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে বিশ্ব । তিনি আরো বলেন, পৃথিবীতে সবার আগে শেখ হাসিনা নিজের দেশের নামের আগে ডিজিটাল কথাটি ব্যবহার করেছেন। এরই ধারাবাহিকতায় পিছিয়ে পড়া বাংলাদেশকে এডিবির হিসাব অনুযায়ী ইতোমধ্যেই প্রবৃদ্ধি অর্জনে সিংগাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনামকে পেছনে ফেলে বাংলাদেশকে অগ্রগতির অভাবনীয় জায়গায় উপনীত করেছেন শেখ হাসিনা।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা এর উপাচার্য অধ্যাপক ড. রফিকুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য হাবিবা রহমান বিশেষ অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন র‌্যাব মহাপরিচালক ড. বেনজির আহমেদ।


এ ক্যটাগরির আরো খবর..